Cox News

ফটিকছড়িতে হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফটিকছড়িতে হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার
দেহবিহীন বিচ্ছিন্ন হাত দেখছে মানুষ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হালদা নদী থেকে একটি দেহবিহীন মানুষের হাত উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে হারুয়ালছড়ি নয়াহাট বাজারের পূর্ব পাশে দরফপাড়া এলাকায় হালদা নদী থেকে হাতটি উদ্ধার করে ভূজপুর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় এক ব্যক্তি নদীতে গোসল করতে গিয়ে নদীর তীরবর্তী ঝোপঝাড়ে দেহবিহীন হাতটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। খবর পেয়ে ভূজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, হাতটি নদীর স্রোতে ভেসে এসেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় এটি ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেহবিহীন মানুষের হাত উদ্ধার করা হয়েছে। এটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হাতটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিষয় : জেলার খবর নদী পুলিশ চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উদ্ধার হালদা চট্টগ্রাম বিভাগ

Cox News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফটিকছড়িতে হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হালদা নদী থেকে একটি দেহবিহীন মানুষের হাত উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে হারুয়ালছড়ি নয়াহাট বাজারের পূর্ব পাশে দরফপাড়া এলাকায় হালদা নদী থেকে হাতটি উদ্ধার করে ভূজপুর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় এক ব্যক্তি নদীতে গোসল করতে গিয়ে নদীর তীরবর্তী ঝোপঝাড়ে দেহবিহীন হাতটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। খবর পেয়ে ভূজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, হাতটি নদীর স্রোতে ভেসে এসেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় এটি ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেহবিহীন মানুষের হাত উদ্ধার করা হয়েছে। এটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হাতটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x