Cox News

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত
বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ঋণগ্রহীতাদের কিস্তি আদায় স্থগিতকরণে খাগড়াছড়ি জেলা পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির ক্ষুদ্র ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করা হবে না বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

শেফালিকা ত্রিপুরা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : জেলার খবর বন্যা খাগড়াছড়ি ক্ষুদ্রঋণ চট্টগ্রাম বিভাগ সংবাদ সম্মেলন দুর্ভোগ

Cox News

বুধবার, ২২ জুলাই ২০২৬

বন্যার কারণে খাগড়াছড়িতে ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির ক্ষুদ্র ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করা হবে না বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

শেফালিকা ত্রিপুরা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x