Cox News

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই
ছবি: এআই দিয়ে তৈরি

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাতভর অভিযান চালিয়ে ট্রাক দুটি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ডিবি ইনচার্জ রাশেদুল ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইলে লালন শাহ সেতুর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। মো. বিপ্লব নামের এক ব্যক্তি বাদী হয়ে ওই দিন রাতেই ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন। এতে ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, ট্রাকে বোঝাই করা ঝুটগুলো ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার। ছিনতাই হওয়া ঝুটসহ মালামালের দাম প্রায় ৭০ লাখ টাকা।

ডিবি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটি শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি ডাকাতি। কারণ, সন্ত্রাসীরা সংখ্যায় ১০-১২ জন ছিল। খবর পাওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

রাশেদুল ইসলাম আরও বলেন, অভিযানের আগেই জড়িত ব্যক্তিরা একটি প্রাইভেট কারে সেখান থেকে সটকে পড়েন। তবে তাঁদের নাম, পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুটগুলো ইপিজেড থেকে ছয়টি ট্রাকে বের করে আনা হয়। এরপর রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল তেলের পাম্পসংলগ্ন একটি ওজন স্কেলে পরিমাপের জন্য নেওয়া হলে ১০-১২ জন যুবক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় ট্রাকচালক, হেলপার ও ওজনযন্ত্রের কয়েকজন কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে এবং কিল-ঘুষি মেরে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাই করে নিয়ে যান। ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলের পাশে একটি কড়ইগাছের নিচে কিছুক্ষণ রাখেন তাঁরা। পরে পাবনা শহরের বিসিক এলাকায় গিয়ে পুনরায় ওজন পরিমাপ করান এবং পাবনার বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যান। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জিম্মি ট্রাকচালক ও ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পুরো ঘটনাটি তদন্ত করছে পাবনা গোয়েন্দা পুলিশ। তবে মামলা হয়েছে ঈশ্বরদী থানায়।

বিষয় : পাবনা পাবনা সদর ছিনতাই ঈশ্বরদী

Cox News

বুধবার, ২২ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x