Cox News

বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা এবং সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা।

বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব ২০২৭ সালের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করে।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্যাকেজ-১ (বিশেষ)-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। প্যাকেজ-২ (সাধারণ)-এর খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর মূল্য রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।

সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ঘোষিত তিনটি প্যাকেজের বাইরে হজযাত্রীদের চাহিদা অনুযায়ী হজ এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজও নির্ধারণ করতে পারবে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে।

এ সময় তিনি আরও জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে।

বিষয় : ইসলাম ধর্ম হজ

Cox News

বুধবার, ২২ জুলাই ২০২৬

বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x