Cox News

উখিয়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, সতর্ক করে পরিবারের জিম্মায় ৫ কিশোর

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, সতর্ক করে পরিবারের জিম্মায় ৫ কিশোর

প্রসেনজিত বড়ুয়া:

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য আইনি প্রক্রিয়ায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। এ ছাড়া মধ্যরাতে রাস্তায় অযাচিতভাবে ঘোরাফেরা করায় পাঁচ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে সতর্ক করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১১ জনের মধ্যে নিয়মিত মামলায় পাঁচজন, জিআর পরোয়ানামূলে একজন, রিমান্ড শেষে একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজন রয়েছেন।

পুলিশ জানায়, নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. করিম (৩৮), নুরুল আবছার প্রকাশ কালু (৩২), মো. মামুনুর রশিদ (২৫), মো. ইউনুস (২৬) ও জাহেদ হোছন (৫১)। জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ সলিমকে। রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে আব্দুল আমিন (২১) নামের একজনকে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে মো. হাসান (২৮), নুরুল ইসলাম (৩০), তাজ উদ্দিন (৪২) ও মো. জাহেদ (৩৫) নামের চারজনকে।

অন্যদিকে, মধ্যরাতে রাস্তায় এলোমেলো ও অযাচিতভাবে ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে আটক করে পুলিশ। পরে তাদের পরিচয় ও রেকর্ড যাচাই-বাছাই করে আপত্তিকর কোনো তথ্য না পাওয়ায় সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ১১ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Cox News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

উখিয়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, সতর্ক করে পরিবারের জিম্মায় ৫ কিশোর

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x