Cox News

উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার গ্রিডের ১৩২/৩৩ কেভি ট্রান্সফরমারের লোড সাইডের HT Cable রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় গ্রিডের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে উখিয়া ও টেকনাফ উপজেলার পুরো এলাকা, খুনিয়াপালং ইউনিয়ন, রামু ক্যান্টনমেন্ট এলাকা এবং মেরিন ড্রাইভ-সংলগ্ন বিভিন্ন এলাকা।

ছয় ঘণ্টার এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদ্যুৎনির্ভর বিভিন্ন কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎনির্ভর দৈনন্দিন কার্যক্রমে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। কাজ চলাকালে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিস কর্তৃপক্ষ।

Cox News

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x