Cox News

উখিয়ায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

​মুসলিম উদ্দিন:

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন পিস্তল উদ্ধার করেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সম্মুখ এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৮ সেপ্টেম্বর রাত অনুমান ১টা ৫০মিনিটের দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে খবর পাওয়া যায়। সংবাদের সত্যতা যাচাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুখালী পুলিশ ক্যাম্পের একটি নাইট পার্টি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সদস্যরা এলাকাটিতে নিবিড় তল্লাশি অভিযান শুরু করলে রাত ২টা ২০ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পুরাতন পিস্তল দেখতে পান।

​উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ জব্দ তালিকা প্রস্তুত করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

​বর্তমানে পালংখালীসহ আশপাশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উক্ত এলাকায় পুলিশি নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Cox News

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x