সেলিম উদ্দিন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার মোজাম্মেল হক বাবুর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকের নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধার করা ইয়াবা, বিদেশি মদ ও নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।