Cox News

এক মাসে গ্রেফতার ১৭১, 'অপরাধী যেই হোক ছাড় নেই'- উখিয়া থানার ওসি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক মাসে গ্রেফতার ১৭১,   'অপরাধী যেই হোক ছাড় নেই'- উখিয়া থানার ওসি

মুসলিম উদ্দিন:

অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে সীমান্ত জনপদ উখিয়ায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। 'মাদক নয়, সুন্দর ভবিষ্যৎ চাই' এই অঙ্গীকারকে পাথেয় করে মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত আগস্ট মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে অনন্য সাফল্য অর্জন করেছে উখিয়া থানা পুলিশ। ধারাবাহিক এই চিরুনি অভিযানে হত্যা মামলার আসামি, চিহ্নিত সাজাপ্রাপ্ত অপরাধী ও মাদক ব্যবসায়ীসহ মোট- ১৭১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, উখিয়াকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে মাসজুড়ে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৭৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছেন (যার মধ্যে জিআর মামলার ৩৪ জন এবং সিআর মামলার ৩৯ জন)। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, মাদক কারবারি ১৫ জন, চোর ৮ জন, নারী ও শিশু নির্যাতন মামলার ১০ জন, অস্ত্র মামলার ৪ জন, হত্যা মামলার ১ জন এবং পুরাতন বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

​অপরাধ দমনের পাশাপাশি বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকের চালান ভেস্তে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসব্যাপী অভিযানে জব্দ করা হয় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার পিস ইনজেকশন এবং ৪১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ। অন্যদিকে বিভিন্ন অপরাধী চক্রের জিম্মিদশা থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে অপহৃত ছয়জন ভিকটিমকে।

এমন ​অভিযানের বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, "উখিয়াকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তার ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমাদের অবস্থান জিরো টলারেন্স। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী দিন-রাত মাঠে কাজ করে যাচ্ছে। একটি নিরাপদ ও সুন্দর উখিয়া গঠনে পুলিশের একা কাজ করা সম্ভব নয়, এজন্য দরকার স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ। আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।"

Cox News

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

এক মাসে গ্রেফতার ১৭১, 'অপরাধী যেই হোক ছাড় নেই'- উখিয়া থানার ওসি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x