Cox News

উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের লাশ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের লাশ
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তার নাম-লি শিংচিয়াং (৪০)। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হতে পারে।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর সমকালকে জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষের অতিথি ছিলেন লি শিংচিয়াং। অন্য দুটি কক্ষে আরও তিন চীনা নাগরিক ছিলেন। আজ শনিবার সকাল ৯টার দিকে লি শিংচিয়াং মেঝেতে পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ হোটেল কক্ষ থেকে লাশটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ওই চীনা নাগরিক কবে ঢাকায় আসেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিষয় : রাজধানী

Cox News

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের লাশ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তার নাম-লি শিংচিয়াং (৪০)। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হতে পারে।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর সমকালকে জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষের অতিথি ছিলেন লি শিংচিয়াং। অন্য দুটি কক্ষে আরও তিন চীনা নাগরিক ছিলেন। আজ শনিবার সকাল ৯টার দিকে লি শিংচিয়াং মেঝেতে পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ হোটেল কক্ষ থেকে লাশটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ওই চীনা নাগরিক কবে ঢাকায় আসেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের লাশ
0:00 0:00
1.0x