Cox News

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

গাজীপুরের শ্রীপুরে সংগঠনবিরোধী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন এক বিএনপি কর্মী। সোমবার (৩ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য, দক্ষিণ ধনয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে  মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে রাজনীতির অঙ্গন থেকে বিদায় নিয়েছেন। গত ২৯ জুলাই শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনির যুগান্তরকে  জানান, মাহবুব আলম দলের নাম ভাঙিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে দল প্রথমে তাকে শোকজ এবং পরে আজীবনের জন্য বহিষ্কার করে। এদিকে চরম লজ্জায় এবং ক্ষোভে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য রাজনীতির অঙ্গন থেকে বিদায় নিয়েছেন। তিনি আর কোনোদিন রাজনীতি করবেন না বলেও জানিয়েছেন।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী