Cox News

ইয়াবাসহ উখিয়ার নুরুল হাসান গ্রেপ্তার

এইচ.কে রফিক:কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের টিএনটি মোড় এলাকায় স্থাপিত যৌথবাহিনীর চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।জানা গেছে, এএসআই (নি.) আকসাতুর রহমানের নেতৃত্বে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করেন। পরে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম-এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি.) সুব্রত গোলদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তির দেহ তল্লাশি করেন।তল্লাশিতে তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন নুরুল হাসান (২৭)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নি.) সুব্রত গোলদার বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ইয়াবাসহ উখিয়ার নুরুল হাসান গ্রেপ্তার