Cox News

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন তিনি।  ফেসবুকে তিনি লেখেন, ‘দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে, দুইদিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম... Why !!! Simply why !!’ এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে সিসিটিভি ফুটেজের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ফুটেজে তাদের একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওটি সামনে আসার পর তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর এক লিখিত বিবৃতিতে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে দৃশ্যমান তরুণী মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী। গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে তার দল জামায়াতে ইসলামীও। 

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট