ছাত্রদল মানুষের সেবায় কাজ করছে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি, দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের নির্যাতন কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছে, তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে।
বুধবার (২২ জুলাই) মহাখালীতে ন্যাশনাল হেলথ অফ ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, বিগত সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী যেভাবে আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত, আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদেরকে আমরা স্মরণ করব।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছে তা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়নি। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং আজ শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্রসমাজ তার আত্মত্যাগকে স্মরণ করবে। আরও পড়ুনআরও পড়ুনআবেগঘন পোস্ট দিয়ে পুলিশ সদস্যের মৃত্যু, স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ডিএনসিসি প্রশাসক জানান, ছাত্রদল সবসময় সর্বদা দেশের জন্য মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে।
এ সময় কলেজের অধ্যক্ষ ও কলেজ ছাত্রদলের সভাপতিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।