আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
আগামী আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, এ সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা এই ছুটি উপভোগ করবেন।
আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন। এর বাইরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও তিন দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে আগস্টে মোট ছুটির সংখ্যা দাঁড়াবে ১২ দিন।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিন ছুটি থাকবে। তবে মধু পূর্ণিমা ও শুভ মহালয়া শনিবার পড়ায় এ দুটি উপলক্ষে অতিরিক্ত ছুটি মিলবে না। ফলে সেপ্টেম্বর মাসে মোট ছুটি থাকবে ৯ দিন।
দুই মাস মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি পাবেন।