উখিয়ায় ১২ বছরের কিশোরী তাসফিয়া নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি
উখিয়া উপজেলার টাইপালং এলাকার ১২ বছর বয়সী কিশোরী তাসফিয়া জান্নাত ইমু বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টা থেকে নিখোঁজ রয়েছে।নিখোঁজ তাসফিয়া জান্নাত ইমু নুরুল আলমের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।কিশোরীর পরিবার জানিয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত ০১৮১৬-৯৪৩৪৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।