Cox News

আগস্টে একীভূত পাঁচ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের পরিকল্পনা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আগস্টে একীভূত পাঁচ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের পরিকল্পনা
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

একীভূত পাঁচটি ইসলামী ব্যাংক থেকে আগামী আগস্টের মধ্যে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহেই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক সরানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে একীভূত পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ব্যাংকগুলোর পুনর্গঠন কার্যক্রম, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়নের অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তবে কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশের কর্মকর্তারা মনে করছেন, সিবিএস বাস্তবায়নসহ চলমান সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রশাসকদের দায়িত্বে রাখা উচিত। তাদের মতে, চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় প্রশাসকদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমানে একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আর্থিক সংকটে পড়া এসব ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (২১ জুলাই) পাঁচ ব্যাংকের আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন। পরে তারা অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে হেয়ারকাট বাতিলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি এবং অন্যান্য তফসিলি ব্যাংকের মতো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান।

বিষয় : বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর একীভূত

Cox News

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আগস্টে একীভূত পাঁচ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x