Cox News

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন |ইন্টারনেট

হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো: জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র ও সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং গুলি বর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মো: মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও এবং আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির অপেক্ষায় রয়েছে।

বিষয় : হামলা শিক্ষার্থী মামলা জামিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Cox News

বুধবার, ২২ জুলাই ২০২৬

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো: জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র ও সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং গুলি বর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মো: মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর খিলগাঁও এবং আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির অপেক্ষায় রয়েছে।

Cox News

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
0:00 0:00
1.0x