Cox News

সাবেক সেনা সদস্য গ্রেফতার

সাবেক সেনা সদস্য গ্রেফতার
সাবেক সেনা সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত গ্রাফিক্স

নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সাথে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা সদস্য মো: রাহেদ হোসেন মাহেদকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

সিটিটিসি জানায়, গ্রেফতার হওয়া সাবেক সেনা সদস্য ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সাথে জড়িত।

গ্রেফতার হওয়া সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাসস

বিষয় : গ্রেফতার

Cox News

শনিবার, ২০ জুন ২০২৬

সাবেক সেনা সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সাথে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা সদস্য মো: রাহেদ হোসেন মাহেদকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

সিটিটিসি জানায়, গ্রেফতার হওয়া সাবেক সেনা সদস্য ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সাথে জড়িত।

গ্রেফতার হওয়া সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাসস

Cox News

কপিরাইট © ২০২৬ Cox News । সর্বস্বত্ব সংরক্ষিত
সাবেক সেনা সদস্য গ্রেফতার
0:00 0:00
1.0x