Cox News

নতুন লুকে ভিনিসিয়ুস, কসমেটিক সার্জারি করিয়ে আলোচনায় ব্রাজিল তারকা

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন লুকে ভিনিসিয়ুস, কসমেটিক সার্জারি করিয়ে আলোচনায় ব্রাজিল তারকা
ইত্তেফাক কোলাজ।

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার ফুটবলের নয়, আলোচনায় এসেছেন নতুন চেহারার কারণে। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, মুখের গঠন আরও ভারসাম্যপূর্ণ করতে ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। নতুন লুকের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আলোচনায় এসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এবার সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদের এই ফুটবলার সম্প্রতি ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। চিকিৎসার পর তার নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন, নতুন লুকে ভিনিসিয়ুসকে আগের মতো সহজে চেনা যাচ্ছে না।

প্রকাশিত ছবিতে দেখা যায়, আগের তুলনায় তার চিবুক ও চোয়ালের গঠন অনেক বেশি স্পষ্ট ও সুগঠিত দেখাচ্ছে। কেউ কেউ মজার ছলে বলেছেন, নতুন চেহারায় তাকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো লাগছে।

চিন হারমোনাইজেশন মূলত কি? 

চিন হারমোনাইজেশন হলো একটি প্রসাধনী চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে চিবুকের আকার, আকৃতি বা অবস্থান পরিবর্তন করে মুখের সামগ্রিক ভারসাম্য আরও আকর্ষণীয় করার চেষ্টা করা হয়। এ সময় নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে চিবুকের সামঞ্জস্যও বিবেচনায় নেওয়া হয়।

এই চিকিৎসা কখনো অস্ত্রোপচারের মাধ্যমে, আবার কখনো অস্ত্রোপচার ছাড়াই করা হয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, ভিনিসিয়ুসের ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়নি। বরং বিশেষ ধরনের ডার্মাল ফিলার ব্যবহার করে তার চিবুক ও চোয়ালের গঠন আরও স্পষ্ট করা হয়েছে।

ব্রাজিলের গইয়ানিয়া শহরের লুমিনি প্রিভিলেজ ক্লিনিকে চর্মরোগবিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও এই প্রক্রিয়া সম্পন্ন করেন। চিকিৎসার পর সাময়িকভাবে কিছুটা ফোলাভাব দেখা দেওয়া স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। ফলে ফোলাভাব কমে গেলে ভিনিসিয়ুসের মুখের গঠনে আরও কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র চারটি গোল করেছিলেন। তবে তার পারফরম্যান্স সত্ত্বেও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিষয় : ব্রাজিল ফুটবল দল ভিনিসিয়ুস জুনিয়র

Cox News

বুধবার, ২২ জুলাই ২০২৬

নতুন লুকে ভিনিসিয়ুস, কসমেটিক সার্জারি করিয়ে আলোচনায় ব্রাজিল তারকা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x