মুসলিম উদ্দিন:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ফেরদোস উখিয়া থানার জিআর-১৮৯/২২ নম্বর মামলার আসামি।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ক্যাম্প-৭ এলাকায় অবস্থিত নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফেরদোসকে আটক করতে অভিযান পরিচালনা করেন ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা। অভিযানের একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হন তারা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (সিও) সিরাজ আমিন। ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে ১৪ এপিবিএনের সদস্যদের এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।