নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, উখিয়া উপজেলা শাখার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম।
তিনি সাবেক রুমখাঁ ক্লাসপাড়া আদর্শ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত পরিচালক ও শিক্ষক এবং ক্লাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, উখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর আগামী দিনের পথচলা, ইসলামী শিক্ষা ও দ্বীনি খেদমতে আরও সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।