প্রসেনজিত বড়ুয়া:
উখিয়া থানার পৃথক অভিযানে সিআর সাজা ওয়ারেন্ট, জিআর ওয়ারেন্ট, সিআর ওয়ারেন্ট ও পূর্বের মামলাসহ বিভিন্ন মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) উখিয়া থানা পুলিশের অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই আসামির বিরুদ্ধে ৮ লাখ ১৬ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং পূর্বের মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রিমান্ড শেষে ৩ আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোট ৯ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।