নিজস্ব প্রতিবেদক:
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামের মোহাম্মদ রিদুয়ান। তিনি এ পরীক্ষায় মেধাক্রমে ২৫তম হয়েছেন।
মোহাম্মদ রিদুয়ান রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা এলাকার মোহাম্মদ ইউনুছ ও খুরশিদা বেগমের ছেলে। তিনি রাজা পালং ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মরহুম হযরত মাওলানা জমির উদ্দিনের নাতি।
শিক্ষাজীবনে রিদুয়ান আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৪-এর মধ্যে ৩.৭৫ সিজিপিএ নিয়ে এলএলবি এবং আন্তর্জাতিক আইনে ৩.৮০ সিজিপিএ নিয়ে এলএলএম সম্পন্ন করেন।
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।